1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালেন এনসিপি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালেন এনসিপি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
আইনি ভিত্তিহীন জুলাই সনদে নেই এনসিপি

অনলাইন ডেস্ক ,

ঐতিহাসিক জাতীয় জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করলেও, এতে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তিহীনতা ও বাস্তবায়ন প্রক্রিয়া ঘিরে বিভ্রান্তির কারণেই এনসিপি আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করেনি।”

শনিবার (১৮ অক্টোবর) দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের উদ্যোগের সমালোচনা করে আখতার হোসেন বলেন, “জুলাই সনদের বৈধতা নিশ্চিত না করেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আইনগত ভিত্তি না দিয়ে, বাস্তবায়ন আদেশ প্রকাশ না করে এবং স্পষ্ট রূপরেখা না দেখিয়ে সরকার জাতিকে অন্ধকারে রেখেছে—এই কারণেই আমরা স্বাক্ষর করিনি।”

তিনি অভিযোগ করেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারকে অসম্মান করা হয়েছে। যাদের কারণে এই সনদের অস্তিত্ব, তাদের মঞ্চ থেকে দূরে বসানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের সঙ্গে দুর্ব্যবহার এবং হামলার ঘটনাও ঘটেছে, যা সনদকে জনগণের নয়, প্রভাবশালীদের চুক্তিতে পরিণত করেছে।”

আখতার হোসেন আরও বলেন, “সনদের বাস্তবায়ন নিয়ে জাতিকে বিভ্রান্ত রাখা হয়েছে। এতে আইনি ভিত্তি হিসেবে কোনো ‘বাস্তবায়ন আদেশ’ নেই, বরং জনগণের সার্বভৌম ক্ষমতার মৌলিক উল্লেখও অনুপস্থিত।”
তিনি সতর্ক করেন, “জুলাই সনদে অংশগ্রহণকারী দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনে রাজি হয়েছে, যা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।”
এ অবস্থায় এনসিপি সরকারপ্রধান ড. ইউনূসকে আহ্বান জানিয়েছে, গণভোটের আগে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করতে, যাতে সনদের আইনি ভিত্তি ও বৈধতা পরিষ্কারভাবে উল্লেখ থাকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..