1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঐকমত্য গঠনে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ঐকমত্য গঠনে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পঠিত
ঐকমত্য গঠনে সন্ধ্যায় বসছে জাতীয় কমিশন

অনলাইন ডেস্ক ,

রাজধানীতে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বৈঠকে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন ও সংশ্লিষ্ট দলগুলোর একাধিক সূত্র নিশ্চিত করেছে। বৈঠকটি সরাসরি কভার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বৈঠকের আগে বিকেল সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি আলোচনায় বসেছেন। সূত্র জানায়, জুলাই জাতীয় সনদ নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ ও অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই জরুরি বৈঠকগুলো হচ্ছে।

একাধিক দলের নেতা জানান, “জুলাই সনদ নিয়ে বিতর্ক এবং সই-অসইয়ের অনিশ্চয়তার প্রেক্ষিতেই আজকের এই আলোচনায় বসছে কমিশন।”

এর আগে গতকাল (১৪ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়। এতে মূল কাঠামো অপরিবর্তিত রেখে কেবল কিছু ভাষাগত সংশোধন আনা হয়েছে। সনদের প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে রয়েছে বাস্তবায়নের সাত দফা অঙ্গীকার।

আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ড. ইউনূস থাকবেন অনুষ্ঠানের নেতৃত্বে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর রাষ্ট্রের ছয়টি খাতে (সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ) সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়। এসব সংস্কার প্রস্তাবের সমন্বয় ও দলগুলোর ঐকমত্যের লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, যারা ইতোমধ্যে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে।

সূত্র জানায়, জুলাই সনদে সই করতে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ ৩০টি দলের দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলো গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে একমত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..