1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন গণঅধিকার নেতা নুর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন গণঅধিকার নেতা নুর

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত
দেশে ফিরছেন নুরুল হক নুর

অনলাইন ডেস্ক,

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান জানান, “শনিবার সন্ধ্যা ৬টার দিকে নুর ভাই সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন, দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।”

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান নুরুল হক নুর। সেখানে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হয়। পুরো সময়টিতে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন নুর। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পরও শারীরিক জটিলতা রয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

দলের নেতাকর্মীরা আশা করছেন, চিকিৎসা শেষে দেশে ফিরে নুরুল হক নুর গণঅধিকার পরিষদের কার্যক্রমে নতুন উদ্যম ও দিকনির্দেশনা দেবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..