1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সংস্কার দাবিতে খেলাফত মজলিসের ছয় দফা কর্মসূচি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংস্কার দাবিতে খেলাফত মজলিসের ছয় দফা কর্মসূচি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
ত্রয়োদশ নির্বাচন ঘিরে ২৪ দিনের কর্মসূচি

অনলাইন ডেস্ক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের সম্ভাব্য এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে খেলাফত মজলিস। সেই সঙ্গে আইনি ভিত্তিতে ‘জুলাই সনদ-২০২৫’ প্রণয়ন ও তার আলোকে নির্বাচন আয়োজনসহ ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি ইসরাইলের নৃশংস গণহত্যায় গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে যাওয়া মানবাধিকার কর্মীদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় আটক কর্মীদের মুক্তি ও গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন তিনি।

ড. কাদের বলেন, “২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতি ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। জনগণের প্রত্যাশা ছিল— খুনি ও দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিলেও কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি বিচার প্রক্রিয়া। ফ্যাসিবাদের সহযোগীদের শাস্তি নিশ্চিতে এখনো গড়িমসি চলছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফেব্রুয়ারি ২০২৬-এ নির্বাচন ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “আমরাও মাহে রমজানের আগে নির্বাচন চাই। ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৫৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছি।”

খেলাফত মজলিস মহাসচিব বলেন, “নির্বাচনের জন্য সমতল মাঠ এখনো তৈরি হয়নি। প্রশাসনিক নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। জুলাই সনদ-২০২৫ প্রণয়ন হলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা দূর করা জরুরি।”

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক পক্ষ সংস্কারের সিদ্ধান্ত পরবর্তী সরকারের হাতে ছেড়ে দিতে চায়। কিন্তু অতীত অভিজ্ঞতায় জনগণ বিশ্বাস করতে পারছে না। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে হবে।”

তিনি অভিযোগ করেন, “সনদ ঘোষণার আগেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। কাঙ্ক্ষিত সংস্কার ও সময়মতো নির্বাচনের বিষয়েও সংশয় দেখা দিয়েছে।”

তিনি জানান, “খেলাফত মজলিস ইতোমধ্যে জুলাই সনদভিত্তিক নির্বাচনের দাবিতে ৩ দফা কর্মসূচি পালন করেছে। কিন্তু সরকার এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তাই নতুন কর্মসূচি ঘোষণা করছি—
১. ৫-৯ অক্টোবর গণসংযোগ,
২. ১০ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল,
৩. ১২ অক্টোবর প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি,
৪. ১৫-৩০ অক্টোবর সংসদীয় আসনভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের এ শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসাইন, জাহাঙ্গীর হোসাইন, ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, এমপি প্রার্থীসহ দলের শীর্ষ নেতারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..