1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুই লাখ কোটি জাল নোট ঢুকছে বাংলাদেশে! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

দুই লাখ কোটি জাল নোট ঢুকছে বাংলাদেশে!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত
আসল টাকার মতো জাল নোটে ভরছে দেশ!

অনলাইন ডেস্ক,

বাংলাদেশে প্রায় দুই লাখ কোটি টাকার জাল নোট প্রবেশের ভয়াবহ অভিযোগ তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

জুলকারনাইন জানান, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি ও অর্থনীতিকে ধ্বংস করার লক্ষ্যে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে বিভিন্ন সীমান্ত রুট দিয়ে বিপুল পরিমাণ জাল নোট দেশে ঢুকছে। এসব নোটের কাগজ, নিরাপত্তা সুতার মান, এমনকি হলোগ্রাম পর্যন্ত আসল টাকার সঙ্গে এতটাই মিল যে খালি চোখে কিংবা ব্যাংকের উন্নত যাচাই মেশিনেও তা ধরা সম্ভব হচ্ছে না।

তিনি আরও দাবি করেন, ওই দেশটির সরকারি কারেন্সি প্রিন্টিং ফ্যাসিলিটিতেই বিশেষ ব্যবস্থায় এসব জাল টাকা ছাপানো হয়েছে। আর খুব অল্প মূল্যে বাংলাদেশের বিভিন্ন জালনোট সিন্ডিকেটের হাতে এসব নোট তুলে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু চক্র।

জুলকারনাইন সতর্ক করে বলেন, দেশের অর্থনীতি ধ্বংস এবং নাশকতা চালাতে এসব নোট ব্যবহারের আশঙ্কা প্রবল। ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি জানে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন হওয়াও এখন সময়ের দাবি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..