1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৭ জন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৭ জন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৭ জন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

অবহেলা নয়, বিচার চাই—নোয়াখালীতে সাত প্রাণ ঝরে গেল
অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক মাইক্রোবাস দুর্ঘটনায় তিন শিশুসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি এই দুর্ঘটনার নেপথ্যে অবহেলার অভিযোগ তুলে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।

বুধবার (০৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্লাস্টের কমিউনিকেশন বিভাগ এই দাবি তোলে।

বিবৃতিতে বলা হয়, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন শিশু সহ সাতজন। এই মর্মান্তিক ঘটনাকে ব্লাস্ট ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জবাবদিহিতা এবং নিহতদের পরিবারকে ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

ব্লাস্ট আরও উল্লেখ করে, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তা দেশের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবু ২০১৮ সালের বহুল প্রতীক্ষিত সড়ক পরিবহন আইন আজও যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। ওই আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের কথা থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে।

এই প্রেক্ষাপটে ব্লাস্ট দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ন্যায়বিচার এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সোচ্চার। সেইসাথে নিয়মিত পর্যবেক্ষণ, তদারকি এবং ক্ষতিপূরণ তহবিল সক্রিয় করার আহ্বান জানায় সংস্থাটি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..