1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে বাংলাদেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পঠিত
এখন লক্ষ্য আফগান হোয়াইটওয়াশ

অনলাইন ডেস্ক ,

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ! রবিবার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪ ও ২ উইকেটে জয় পেয়ে টাইগাররা ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিজের করে নিয়েছে। শেষ ম্যাচে এখন কেবল একটাই লক্ষ্য—আফগানদের হোয়াইটওয়াশ করা।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান ছিলেন অফ-ফর্মে। ৪ ওভারে ৪০ রান খরচ করেও কোনো উইকেট পাননি তিনি। তাই শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে তানজিম হাসান সাকিবের সঙ্গে জুটি বাঁধতে পারেন শরিফুল ইসলাম। সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হলে একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

এশিয়া কাপের হতাশা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও আগের দুটি ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা, তবুও শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে দলটি। এবার লক্ষ্য শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করা।

অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্বে থাকা জাকের আলি সিরিজ জয় নিশ্চিত করায় দারুণ খুশি। ম্যাচ শেষে তিনি বলেন,
“সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। টিম হিসেবে সবাই ভালো খেলেছে, বিশেষ করে বোলাররা দারুণ পারফর্ম করেছে। উইকেট ভালো ছিল, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নেমেছিলাম এবং সেই লক্ষ্যেই জিতেছি।”

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..