1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেট্রোরেল সেবা বন্ধের হুঁশিয়ারি: ডিএমটিসিএলের সিদ্ধান্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম
ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেল সেবা বন্ধের হুঁশিয়ারি: ডিএমটিসিএলের সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পঠিত
মেট্রোরেল সেবা বন্ধের হুঁশিয়ারি: ডিএমটিসিএলের সিদ্ধান্ত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সতর্ক করে জানিয়েছে যে, যদি আগামী তিন কর্মদিবস—১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারির মধ্যে তাদের স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না প্রণয়ন করা হয়, তবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যেতে পারে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল উল্লেখ করেছে, গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমটিসিএল কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিস্তারিত আলোচনা করেছে এবং তারা আশ্বাস দিয়েছে যে, সংশোধিত খসড়া চাকরি বিধিমালার ওপর বোর্ড মিটিংয়ের মাধ্যমে দ্রুত প্রণয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্তৃক দেওয়া স্মারক নং-২৮.০০.০০০০.০০০,৬০,০০১.২৪.১২২, তারিখ-১২ সেপ্টেম্বর ২০২৪ এর (খ) নির্দেশনা অনুসারে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছিল। ডিএমটিসিএল ৬০তম বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৬০ কর্মদিবসের মধ্যে এটি প্রণয়ন করার কথা ছিল, কিন্তু প্রায় পাঁচ মাস পরে এখনও তা সম্পন্ন হয়নি।

ফলে, এই বিধিমালা না থাকায় ২০০ জনেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন, যা মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকে সংকটময় পরিস্থিতিতে ফেলেছে।

এ পরিস্থিতিতে, ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে, ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ হয়ে যাবে এবং ঢাকাবাসী এই সেবা থেকে বঞ্চিত হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে, এমনটিও জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..