শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
লন্ডন থেকে ফিরে বগুড়ায় উষ্ণ অভ্যর্থনায় সিক্ত নেতা!
অনলাইন ডেস্ক
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা সম্প্রতি লন্ডন সফর শেষে দেশে ফেরেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শাজাহানপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি এম. ইদ্রিস আলী সাকিদার ও মঞ্জুর কাদের মন্টু, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম সাকিন, কামরুজ্জামান, মতিউর রহমান মতি, আবুল বাশার, রফিকুল ইসলাম, ইবনে সাউদসহ অন্যান্য নেতৃবৃন্দ।