শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
জুবাইরুল হক, ভোলা প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত যুব মজলিস লালমোহন শাখার উদ্যোগে আজ ২১ মার্চ (২০ রমজান), শুক্রবার লালমোহন উপজেলা হল রুম মিলনায়তনে আয়োজিত “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল ছিল এক অসাধারণ আয়োজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমোহন থানা সভাপতি মুফতী আতাউল্লাহ এবং পরিচালনা করেন সংগঠন বিভাগের সম্পাদক মাওঃ নাসিম মাহমুদ আরাফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুফতি মোঈন সাহেব, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওঃ ওবায়দুল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী হলো কদরের রজনী। এই রজনীতে ইবাদাত করে আমাদের আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন করতে হবে, যেন আমরা দ্বীন বিজয়ের সংগ্রামে ভূমিকা রাখতে পারি।”
তিনি আরো বলেন, “বর্তমানে ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি— আসুন আমরা ইসরাইলি পণ্য এবং ভারতীয় পণ্য বয়কট করি।”
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, “দেশে ইভটিজিং এবং ধর্ষণ বেড়ে গেছে। ধর্ষণ এবং ইভটিজিং বন্ধ করতে হলে কুরআনী আইন জারি করতে হবে, মানব রচিত আইন দ্বারা এগুলো বন্ধ করা সম্ভব নয়।” তিনি আরো বলেন, “ফিলিস্তিনের মুসলমানদের উপর রাতের আঁধারে হামলা হচ্ছে, যা খুবই দু:খজনক। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে আমাদেরকেও শামীল হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এছাড়া, অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ইফতারের জন্য আহ্বান জানানো হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।