শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
মোহাঃসানাউল্লাহ্( সুমন)
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ছত্রাজিতপুরে নাটকীয় অভিযানে মাদক কারবারিদের রুখে দিল র্যাব! ১৬ মার্চ ২০২৫, সকাল ১১:৪০ মিনিটে সিপিসি-১, র্যাব-৫, রাজশাহীর একটি বিশেষ দল ফুলতলা মোড়ে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫) এবং মোঃ তেজামুল (৪২), উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা গোঠাপাড়ায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।