1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চট্টগ্রামে শ্রীশ্রী দোল পূর্ণিমা মহোৎসবের আড়ম্বরপূর্ণ আয়োজন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

চট্টগ্রামে শ্রীশ্রী দোল পূর্ণিমা মহোৎসবের আড়ম্বরপূর্ণ আয়োজন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পঠিত
দোল পূর্ণিমা

চট্টগ্রামের রাউজান উপজেলার দোল পূর্ণিমা উৎসবে জমকালো ধর্মীয় মহোৎসব: হাজার হাজার ভক্তের স্নেহময় মিলন

প্রকাশ দত্ত, রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরাস্থ আধার মানিক শিবের বাপের বাড়ী গ্রামে শ্রীশ্রী দোল তরুণ সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উপলক্ষে ১৪, ১৫ ও ১৬ মার্চ এক বর্ণাঢ্য অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশ-মাতৃকা, বিশ্বজনীন শান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এই মহোৎসবে মুগ্ধ হয়ে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। উৎসবে ছিলো নানা রঙের নগরকীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত, মহতী ধর্মসভা এবং অন্নপ্রসাদ বিতরণ।

১৪ মার্চ শ্রীশ্রী দোল পূজার শুভারম্ভের মাধ্যমে মহোৎসবের সূচনা হয়। শ্রীমদ्भগবদগীতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীশ্রী জ্বালাকুমারী গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। গীতানুধ্যায়ী রাখাশ সরকার শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন এবং মন্দিরের পৌরহিত্য করেন জয় চক্রবর্তী। সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দোল তরুণ সংঘের শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দ।

গোধূলি লগ্নে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়, পৌরহিত্য করেন শ্রী গুরু ধামের অধ্যক্ষ শ্রীমৎ রন্ট্রি ব্রহ্মচারী। অধিবাস কীর্তন পরিবেশন করেন অংকুশ দে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীশ্রী দোল তরুণ সংঘের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলী।

সংগঠনের সভাপতি চন্দন দে’র মৃত্যুতে শোক প্রকাশ করে এক স্মৃতিচারণ স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে তাঁর কর্মময় জীবনের নানা অনুপ্রেরণামূলক কাজ, মানবপ্রেম এবং মন্দিরের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। এক মিনিট নীরবতা পালনের পর তাঁর অবদানকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।

১৫ মার্চ ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। মহানাম সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীরাম সংঘ সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (যশোর) এবং শ্রী নিতায় গৌর সম্প্রদায় (চট্টগ্রাম)। রাত ১২টায় শ্রীরাম সংঘ সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীকৃষ্ণ ও গৌরলীলা অনুষ্ঠিত হয়।

১৬ মার্চ, রবিবার, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও নগরকীর্তনের মধ্য দিয়ে পূর্ণাহুতির মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটে।

এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসবে অংশগ্রহণ করেন, যা ছিল এক অনন্য মিলনমেলা।

শ্রীশ্রী দোলতরুণ সংঘের মহোৎসব উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক শিক্ষক প্রদূল কান্তি দে, সহ পৃষ্ঠপোষক বিপ্লব দে, রিটন দে। এছাড়া সংগঠনের সভাপতি ডাঃ তাপস গুপ্ত, সাধারণ সম্পাদক সাজীব দে (সাজু), অর্থ সম্পাদক রানা দে সহ অন্যান্য সদস্যবৃন্দ মহোৎসব সফলভাবে আয়োজন করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..