1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে ১১১টি অবৈধ ইটভাটা ধ্বংসের ঘোষণা, ১০ মার্চের ডেডলাইন! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

জামালপুরে ১১১টি অবৈধ ইটভাটা ধ্বংসের ঘোষণা, ১০ মার্চের ডেডলাইন!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
অবৈধ ইটভাটা

জামালপুরে অবৈধ ইটভাটাগুলোর দিন ফুরিয়ে আসছে! পরিবেশ অধিদপ্তরের কড়া নির্দেশ—আগামী তিন দিনের মধ্যে সব মালামাল সরিয়ে নিতে হবে, নয়তো ১০ মার্চের মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হবে এসব ভাটা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২৩টি ইটভাটার মধ্যে মাত্র ১২টি বৈধ, বাকি ১১১টি চলছে অবৈধভাবে! বছরের পর বছর নানা অজুহাতে কাগজপত্র ঠিক না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। শুধু তাই নয়, নিষিদ্ধ থাকার পরও নির্বিচারে কাঠ পোড়ানো, ফসলি জমি ধ্বংস ও আবাসিক এলাকায় ভাটা স্থাপন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

প্রশাসনের স্পষ্ট হুঁশিয়ারি—আর কোনো অজুহাত শোনা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভাটা বন্ধ না করলে, ১০ মার্চের পর প্রশাসন কঠোর অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেবে! অবৈধ ভাটা মালিকদের এখন সময় শেষ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..