1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নানকে হামলা: অভিযোগ “ডট গ্যাং” এর বিরুদ্ধে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নানকে হামলা: অভিযোগ “ডট গ্যাং” এর বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
সমন্বয়ক আবদুল হান্নানকে হামলা
this is a collected or created picture for Janatar Jagoron news.

চট্টগ্রামে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের ওপর অবরোধের পাশাপাশি হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলবেলা চট্টগ্রামের ওয়াসার মোড়ে অবস্থিত একটি অফিসে এ ঘটনা ঘটে।

রাসেল আহমেদের দাবি, “ছাত্রলীগের নিয়ন্ত্রিত ডট গ্যাং” এর সদস্যরা এই হামলা চালিয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদ ওই সময় ওয়াসা মোড়ের একটি অফিসে অবস্থান করছিলেন। সেই সময় “ডট গ্যাং” নামের একটি দল ওই অফিসটি ঘিরে ফেলে এবং একপর্যায়ে সেখানে হামলা চালায়।

এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করে এই ছাত্র সংগঠন। বিকেল ৩টার সময় নগরের বিপ্লব উদ্যানে পথসভা শুরু হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবদুল হান্নান মাসউদ ও সমন্বয়ক রাসেল আহমেদ বক্তব্য প্রদান করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে চূড়ান্ত সময়সীমা দিয়েছি। আশা করছি, সরকার ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করবে। এই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু দেশি-বিদেশি অনেক মহল চায় না এই ঘোষণাপত্র বাস্তবায়িত হোক।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের পথে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে এবং ষড়যন্ত্র চলছে। আমরা কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেব না। সকল বাধা অতিক্রম করে আমরা সফল হবো, ইনশাআল্লাহ।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..