1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার: পুলিশের কঠোর পদক্ষেপ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
this is a collected or created picture for Janatar Jagoron news.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, অনন্তপুর গ্রামের আবু ছালেকের ছেলে আরিফুর রহমান (২৫) এবং খড়িবাড়ী বাজার শাখা যুবলীগের সভাপতি, খড়িবাড়ী শেখ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন শেখ (৪৫)।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেপ্তারকৃতরা দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে ছিলেন। শনিবার তারা এলাকায় ফিরে আসার পর খবর পেয়ে পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। সেই সময় ৪ আগস্ট ফুলবাড়ী ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া ৫ নম্বর মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..