1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চির বিদায় নিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

চির বিদায় নিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক

মামুন রেজার প্রয়াণে খুলনার সংবাদজগতে নেমেছে শোকের ছায়া
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান এবং দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি মামুন রেজা (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার(২০ জুন) রাত পোন দশটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার স্ত্রী ও একমাত্র পুত্র, একমাত্র বড়ভাই এবং দু’বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

সাংবাদিক মামুন রেজার প্রথম জানাজা শুক্রবার রাত ১২টায় খুলনা শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশুপার্ক সংলগ্ন আল হেরা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর মরহুমের মরদেহ নিজ গ্রাম দিঘলিয়ার ব্রম্মগাতি গ্রামে নিয়ে যাওয়া হয়। ২১ জুন শনিবার জোহর বাদ ব্রক্ষ্মগাতি ঈদগা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের একমাত্র বড়ভাই শিক্ষা অফিসার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিক মামুন রেজার অকাল মৃত্যুতে সংবাদ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে ।
এদিকে, সাংবাদিক মামুন রেজার আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে সাংবাদিক সহকর্মী , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ হাসপাতালে ও বাড়িতে ছুটে যান ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং জানাজার নামাজে শরিক হয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..