1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাম গাছে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

জাম গাছে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
গাছ থেকে পড়ে মৃত্যু

জাম পাড়তে গিয়ে গাছে উঠলেন, ফিরলেন লাশ হয়ে।
অনলাইন ডেস্ক

অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। আজ বুধবার (১১ই জুন) সকালে এলাকার অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ, পাকাটি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মরহুম হাসমত আলী মাস্টারের পুত্র আলতাফ হোসেন (৬৬) হঠাৎ এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাড়ির পাশের একটি বড় জাম গাছে উঠেন। গ্রীষ্মের মৌসুমে পাকা জাম পেড়ে পরিবারের ছোটদের খাওয়ানোর জন্যই গাছে উঠেছিলেন বলে জানান প্রতিবেশীরা। তবে হঠাৎই তার পা ফসকে যায় এবং তিনি ভারসাম্য হারিয়ে গাছ থেকে নিচে পড়ে যান। নিচে পড়ার সঙ্গে সঙ্গে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।

পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আলতাফ হোসেন ছিলেন একজন বিনয়ী ও ধার্মিক ব্যক্তি। স্থানীয় মসজিদে নিয়মিত যাতায়াত করতেন এবং সামাজিক কাজেও অংশ নিতেন। তার মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। অনেকেই বলছেন, তার মতো নিরহংকারী মানুষ কমই দেখা যায়।

পরিবারের সদস্যরা বর্তমানে শোকে বিহ্বল। তার জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা পারিবারিকভাবে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন স্বজনরা।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আলতাফ হোসেনের অকালপ্রয়াণে এলাকাবাসীর হৃদয়ে রয়ে যাবে অপূরণীয় এক শূন্যতা।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..