1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে ইজিবাইক ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যা। - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে ইজিবাইক ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যা।

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত
রাজবাড়ীতে ইজিবাইক চালক খুন


যাত্রী নয়, ছদ্মবেশে খুনি—নদীতে মিলল চালকের লাশ!
মিজানুর রহমান – রাজবাড়ীর জেলা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আসলাম প্রামানিক (৪২) নামের এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক। শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা তাঁর ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। বুধবার (১১ জুন) সকালে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদীর ব্রিজের নিচে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত আসলাম প্রামানিক রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি পিয়ার আলী ওরফে চেনু প্রামানিকের ছেলে। পেশায় একজন দিনমজুর, জীবিকা নির্বাহ করতেন ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে।

ঘটনার দিন, মঙ্গলবার সকাল ৯টার দিকে চাচা আসলাম প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন বলে জানান তাঁর ভাতিজা আজগর প্রামানিক। রাতে তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দিশেহারা হয়ে পড়েন। পরদিন সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দা সোহরাব শেখ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে।

পরিবার ও স্থানীয়দের দাবি, এটি নিছক ছিনতাইয়ের ঘটনা নয়—বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ, আসলামের শরীরে শ্বাসরোধের চিহ্ন ছিল এবং ইজিবাইকটি নেই। পরিবারের সদস্যদের ধারণা, কেউ ভাড়া নেয়ার নামে ইজিবাইকে করে নিয়ে গিয়েই নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসলামের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার ইজিবাইকটি ছিনতাই হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ এবং সম্ভাব্য সন্দেহভাজনদের খোঁজ করছে।

আসলামের এই নির্মম মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ চলাচলের দাবি জানাচ্ছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার না হলে এরকম ঘটনা যে বারবার ঘটতে থাকবে, সে আশঙ্কাও করছেন অনেকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..