1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে ইজিবাইক ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে ইজিবাইক ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত
রাজবাড়ীর কালুখালী

চালকের নিঃশ্বাস থামিয়ে ছিনতাইকারীর ইজিবাইক লুট!
মিজানুর রহমান, রাজবাড়ীর জেলা প্রতিনিধি

কালুখালী উপজেলায় আসলাম প্রামানিক (৪২) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যার পর তাঁর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জুন) সকালে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদীর ব্রিজের নিচ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আসলাম প্রামানিক পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং পিয়ার আলী ওরফে চেনু প্রামানিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা সোহরাব শেখ সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
আসলামের ভাতিজা আজগর প্রামানিক বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে চাচা ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করি। সকালে নদীতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে এসে চাচাকে শনাক্ত করি।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আসলাম প্রামানিককে শ্বাসরোধে হত্যার পর তাঁর ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..