শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে আগামীকাল শনিবার (৩ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কার্যালয়ের পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদ সমূহের নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি এই সময়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। সেই আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল ০৩ মে (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।
এছাড়াও বিজ্ঞাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে নিজ নিজ পরিচয়পত্র বহন করার জন্য বলা হয়েছে ।