1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভর্তিতে 'শিক্ষার্থী কল্যাণ ফি' বাতিলের দাবিতে জাবি ছাত্র ইউনিয়ন - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ভর্তিতে ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিলের দাবিতে জাবি ছাত্র ইউনিয়ন সংসদের স্মারকলিপি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার পঠিত
স্মারকলিপি

৬,০০০ টাকার শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল ও ফেরতের দাবি

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৪ ব্যাচের ভর্তি ফি’র সঙ্গে নতুন যুক্ত হওয়া ৬,০০০ টাকা শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল এবং ইতোমধ্যে আদায়কৃত অর্থ ফেরতের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

সোমবার (২১ এপ্রিল) উপাচার্যকে দেয়া স্মারকলিপিতে  প্রশাসনের এই সিদ্ধান্তকে অন্যায্য ও বৈষম্যমূলক বলে আখ্যা দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৪ মার্চ ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি ফি বাবদ এককালীন ৬,০০০ টাকার ‘শিক্ষার্থী কল্যাণ ফি’সহ মোট ১৪,১৮৯ টাকা নির্ধারণ করে। এটি শিক্ষার্থীদের উপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করেছে। ছাত্র ইউনিয়নের দাবি, এভাবে ফি আরোপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিকীকরণের পথে নেওয়া হচ্ছে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে।

তারা আরও উল্লেখ করে, অতীতেও ‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসনকে তা প্রত্যাহার করতে হয়েছিল। এখন একই ধরনের ফি নতুন নামে আরোপ করা হয়েছে, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।

স্মারকলিপিতে ছাত্র ইউনিয়ন তিন দফা দাবি তুলে ধরেছেন তারা শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করা, ২. ইতোমধ্যে যেসব শিক্ষার্থী এই অর্থ দিয়েছে, তাদের ফেরত দেওয়া এবং ৩. বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও প্রশাসনিক খরচের বিস্তারিত খাত স্বচ্ছভাবে প্রকাশ করা।

স্মারকলিপির শেষে বলা হয়, দাবিগুলো অতিসত্বর বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনে যেতে বাধ্য হবে এবং তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..