1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানে ইফসার ভালোবাসা, ইফসার হৃদয়স্পর্শী ইফতার বিতরণ - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

রমজানে ইফসার ভালোবাসা, ইফসার হৃদয়স্পর্শী ইফতার বিতরণ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত
ইফসা

রমজানের অনন্য উদ্যোগ: ইফসার ব্যতিক্রমী ইফতার বিতরণ কর্মসূচি!

জাবি প্রতিনিধি

ত্যাগ, সহানুভূতি ও সহমর্মিতার শিক্ষাই রমজানের মূল বার্তা। এই আদর্শকে বাস্তবে রূপ দিতে স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ ফর সোশ্যাল এইড” (ইফসা) আয়োজন করেছে এক ব্যতিক্রমী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি, যা ছুঁয়ে গেছে অসহায়দের হৃদয়।

১৪ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হয় এ মানবিক উদ্যোগ। ইফসা ৪২টি দরিদ্র ও অসহায় পরিবারের হাতে তুলে দেয় এক সপ্তাহের প্রয়োজনীয় ইফতার সামগ্রী, যার মধ্যে ছিল খেজুর, তেল, ডাল, চিনি ও অন্যান্য জরুরি খাদ্যপণ্য

সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজনে অনন্য ভূমিকা রাখেন।

কেন্দ্রীয় সভাপতি জিহাদ দিদার বলেন,
“আমরা চেয়েছি এই পবিত্র মাসে অন্তত কিছু মানুষকে একটু স্বস্তি দিতে। ইচ্ছে ছিল আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সীমাবদ্ধতার মধ্যেও আমরা কাউকে ফিরিয়ে দেইনি। সকলের কাছে ইফতার পৌঁছাতে পেরে আনন্দিত।”

জাবি শাখার সভাপতি মনিরুজ্জামান মনির জানান,
“এই আয়োজন সফল করতে আমাদের টিম দিন-রাত পরিশ্রম করেছে। আমরা চাই, সমাজের সবাই এমন উদ্যোগের অংশ হোক। ধন্যবাদ জানাই সকল শুভাকাঙ্ক্ষীকে, যাঁরা আমাদের পাশে ছিলেন।”

সাধারণ সম্পাদক সাদমান হক বলেন,
“আমরা সবসময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই ইফতার বিতরণ তারই প্রমাণ। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাব।”

রমজানের আলোয় আলোকিত এই মহতী উদ্যোগ সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। ইফসার এমন মানবিক প্রচেষ্টায় অনুপ্রাণিত হোক আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..