1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘ভালোবাসি লিসা’ পোস্ট দিয়ে ছাদ থেকে লাফিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

‘ভালোবাসি লিসা’ পোস্ট দিয়ে ছাদ থেকে লাফিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২৪ বার পঠিত
রাবি শিক্ষার্থী

‘ভালোবাসি লিসা’ স্ট্যাটাসের পেছনে প্রেমবেদনার হৃদয়বিদারক গল্প।
অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রেমঘটিত কারণে হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। লাফ দেয়ার আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসে লিখেছিলেন, ‘ভালোবাসি লিসা, কেন এমন করল?’ অন্য একটি পোস্টে বাবাকে ‘জানোয়ার’ বলে অভিহিত করে মায়ের কাছে মৃত্যুর জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি।

বুধবার (২৫ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের চারতলার ছাদ থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। এতে তার দুই পা ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

গণমাধ্যম জানায়, ওই শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। সিরাজগঞ্জের বাসিন্দা তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আত্মহত্যার আগে সাদ আহমেদ ফেসবুকে একাধিক পোস্ট করেন। তার শেষ পোস্টে ছিল, ‘ভালোবাসি লিসা। লিসা তুমি জানতা, তোমাকে আমি কতটা ভালোবাসি তবুও কেন এমন করল? সব জায়গায় একই চেষ্টা, একই কথা কীভাবে পারলে লিসা? মানুষ এতটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেছিলাম আমার সঙ্গে চিট করলে আমারও মরা ছাড়া উপায় থাকবে না। এত কিছু বুঝিয়েও তুমি বুঝলে না।’

আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘সরি আম্মু, পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার আম্মু ছিলে, তুমি আমার আব্বু ছিলে। আর আমার বাবা একটা জানোয়ার।’

অন্য একটি পোস্টে তার কথাগুলো ছিল, ‘সময় না থাকার কারণে ভালোভাবে বলতে পারলাম না। আমার খুব ইচ্ছা আমার কবর হবে মসজিদের পাশে, যেখান থেকে ইমামের তেলাওয়াত শুনতে পারব। আর প্লিজ কেউ আমার মাকে একটু আর্থিক সাহায্য করবেন।’

হলের প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলায় উঠে একজন জোরে ‘আল্লাহু আকবার’ বলে এবং মুহূর্তের মধ্যে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, তিনি বাইরে ছিলেন। ঘটনাটি শুনে হলে গিয়ে দেখেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফার্স্ট ব্লকের চারতলা থেকে লাফ দেয়ার সময় সম্ভবত তার পা ভেঙে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..