শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে সোমবার একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছে, আর অনেকেই বাসের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন।
ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল যখন বাসটি ৭৫ জন যাত্রী নিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। উদ্ধারকর্মীরা এএফপিকে জানিয়েছেন যে, এটি গুয়াতেমালার সাম্প্রতিক বছরের সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোরের দিকে ঘটে, যখন বাসটি রাজধানীর উত্তর প্রবেশপথের কাছে পুয়েন্তে দে বেলিসে সেতু থেকে ছিটকে পড়ে একটি নদীতে পড়ে, যা বর্জ্যে পূর্ণ ছিল।
বাসটি সান অগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে গুয়াতেমালা সিটির উদ্দেশ্যে যাত্রা করছিল, যা রাজধানী থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে, তবে পুলিশ এ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।