শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নিজ আঙিনায় গাঁজার চাষ, পুলিশের ফাঁদে ধরা আলম!
জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর
আজ মেলান্দহ উপজেলার ভাই ভাই ব্রিকসের সামনে থেকে আলম (৩৫) নামের এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ির আঙ্গিনা থেকে পাঁচটি গাঁজার গাছসহ আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার একটি টিম অভিযান চালিয়ে আলমের বাড়ি থেকে গাঁজার গাছগুলো জব্দ করে। অভিযানের সময় আলম নিজ বাড়িতে অবস্থান করছিলেন এবং তাকে সেখান থেকেই আটক করা হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটক আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা জানায়, আলম দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। তবে পুলিশি অভিযানের ফলে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর বার্তা যাবে বলেও অনেকে মনে করেন।
এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।