রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
যার ঠকানোয় কেঁদেছে শত পরিবার, সেই লাভলু ধরা পড়েছে !
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে ডিবি পুলিশের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে লাভলু নামের এক প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (০৩ মে ২০২৫) রাতে জামালপুর শহরের বিজয় চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই আজাদের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র ডিবি পুলিশের নাম ভাঙিয়ে ভুয়া তালিকা তৈরি করে নিরীহ মানুষের নাম সেখানে অন্তর্ভুক্ত করে। পরে সেই তালিকা থেকে নাম বাদ দেয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। এভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি।
গ্রেফতার হওয়া লাভলু মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি ফকিরপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জামালপুর পৌরসভার শেখেরভিটা এলাকায় বসবাস করছিল। ডিবি পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় জনমনে স্বস্তি ফিরেছে। পুলিশ বলছে, যে কোনো ধরনের প্রতারণার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান থাকবে।