1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ির কেনার প্রস্তাব বাতিল - Janatar Jagoron
শিরোনাম

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ির কেনার প্রস্তাব বাতিল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৯ বার পঠিত
২৫ গাড়ির কেনার প্রস্তাব বাতিল

গাড়ি নয়, গণস্বার্থে কঠিন সিদ্ধান্ত!
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য ব্যক্তিগত ব্যবহারে ২৫টি নতুন গাড়ি কেনার একটি আলোচিত প্রস্তাব দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় এ জন্য চেয়েছিল নীতিগত অনুমোদন।

তবে সেই প্রস্তাবে ছেঁচে ফেলেছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সূত্র জানায়, মন্ত্রিসভায় মন্ত্রী, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিলাসবহুল ২৫টি গাড়ি কেনার অনুমোদন চেয়ে পিপিআর, ২০০৮-এর বিধি ৭৬(২)-এর আওতায় নির্ধারিত মূল্যের চেয়েও বেশি অর্থ খরচের প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

কিন্তু অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ কমিটি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে।

মঙ্গলবারের বৈঠকে মোট তিনটি প্রস্তাব তোলার কথা ছিল। এর মধ্যে দুটি আলোচনায় আসে, একটি অনুমোদিত হয়। আর গাড়ি কেনার প্রস্তাবটি বাতিল করে কমিটি।

তবে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আলোচনার জন্য নির্ধারিত থাকলেও তা উত্থাপনই করা হয়নি বলে জানিয়েছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..