1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শেখ হাসিনার বিষয়ে মুখ খুললেন না রাহুল গান্ধী - Janatar Jagoron
শিরোনাম

শেখ হাসিনার বিষয়ে মুখ খুললেন না রাহুল গান্ধী

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
রাহুল গান্ধী

পালালেন হাসিনা, রাহুল বললেন—এ বিষয়ে নাক গলাবো না!
অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার বিদ্রোহে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ হারিয়ে চুপিচুপি ভারত পালান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি ভারতে আত্মগোপনে রয়েছেন।

ভারতে পলায়নরত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলতে নারাজ ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে বিষয়টি প্রকাশ করেন।

তিনি জানান, গত ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয় রাহুল গান্ধীকে।

তারিক চয়নের পোস্টে লেখা, মাহির নামের এক তরুণ রাহুলকে বলেন— “আমি মাহির। আজ আমি আপনাকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দুটি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ে জনগণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত কি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে যাতে তার বিচার সম্ভব হয়?”

রাহুল তখন জিজ্ঞেস করেন, “আপনি কি বাংলাদেশ থেকে বলছেন?”

মাহির উত্তর দেন, “আমার বাবা-মা বাংলাদেশের। সুতরাং, হ্যাঁ।”

এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী হেসে বলেন, “আমি এ বিষয়ে নাক গলাবো না।”

আরেক প্রসঙ্গে তিনি আবারও স্পষ্টভাবে বলেন, “আমি শেখ হাসিনা সম্পর্কে কোনও মন্তব্য করব না। এই বিষয়ে কিছু বলার ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..