মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
আন্তর্জাতিক বিচার না শেষ হলে ১৪ দলের কার্যক্রম বন্ধ!
অনলাইন ডেস্ক
ফ্যাসিবাদী ধারার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ।
সোমবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মো. আনোয়ার হোসেনের পক্ষে অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান এই আইনি নোটিশ পাঠান। এতে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে, ১০ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের শীর্ষ নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
একই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন পায়, যাতে রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিধান যুক্ত হয়।
পরবর্তীতে ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে জানায়—বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অধীনস্থ সব সংগঠনের কার্যক্রম স্থগিত থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করে।