শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সচেতন কর্মচারী মানেই উন্নয়নমুখী প্রতিষ্ঠান – বেরোবিতে বাস্তবায়ন শুরু!
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ রবিবার(১৮ মে ২০২৫ খ্রি:) দুপুরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ক্লাসরুমে এটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকত আলী।
তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে শৃঙ্খলাবোধক পেশাদারিত্বের গুরুত্ব দিতে হবে । তিনি আরো বলেন, ইতিবাচক ভাবমূর্তি বিনির্মাণের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভূমিকা অনেক।
এই কর্মশালায় পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন।
দুই দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ এবং দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন । উক্ত কর্মশালাটি আয়োজন করেছিলো ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। বিশ্ববিদ্যালয় উপাচার্য এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য (আইকিউএসি) কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।