শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সীমান্তে জব্দ ১০ স্বর্ণবার, ধরা শুভ ঘোষ!
অনলাইন ডেস্ক ,
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগআঁচড়ায় ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পেশাদার স্বর্ণচোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক শুভর বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জনমটোপ গ্রামে, তিনি শুনিল ঘোষের ছেলে।
রোববার (৪ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মূল ফটকের সামনে থেকে অভিযানে তাকে পাকড়াও করা হয়।
যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধৃত আসামির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এই অভিযানে, শুভ ঘোষের পরনে থাকা জিন্সের প্যান্টের ডান পকেট থেকে উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার, যার মোট ওজন ১ কেজি ১৯৩ গ্রাম। জব্দকৃত সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায় পুলিশ।