1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ৩ কোটি টাকা আত্মসাৎ করে উধাও এক দম্পতি - Janatar Jagoron

রাজশাহীর গোদাগাড়ীতে ৩ কোটি টাকা আত্মসাৎ করে উধাও এক দম্পতি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পঠিত
৩ কোটি টাকা আত্মসাৎ
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী

বিদেশে পাঠানো ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গোদাগাড়ী এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন মনিরুজ্জামান ও তার স্ত্রী সুকতারা বেগম। ভুক্তভোগীদের দাবি, এই দম্পতি প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

৪ জানুয়ারি ভুক্তভোগী ৩৫ জন নারী-পুরুষ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রতিকার চেয়ে বক্তব্য দেন। তারা জানান, তাদের বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এমনকি তাদের টাকা ফেরত চাইলে উল্টো মামলার হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, মনিরুজ্জামান ও তার স্ত্রী প্রথমে বাসুদেবপুর হাইকেয়ার মোড় এলাকায় একটি তৈরি পোশাকের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। এর মাধ্যমে তারা এলাকার মানুষের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরবর্তীতে তারা উদ্যোক্তা তৈরি, ব্যাংক ঋণের ব্যবস্থা, বিদেশে কর্মসংস্থান, সরকারি চাকরির সুযোগ এবং ঢাকায় কাঁথা সেলাই ও অন্যান্য হাতের কাজ বিক্রির কথা বলে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেন।

কৌশল হিসেবে তারা এলাকার মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন। শুরুতে কয়েকজনকে জমা টাকার ওপর সামান্য লাভ দিয়ে বিশ্বাস অর্জন করেন। শারমিন খাতুন নামের এক ভুক্তভোগী জানান, মনিরুজ্জামান ও তার স্ত্রী বিভিন্ন এনজিওর মাধ্যমে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই ঋণের পুরো টাকা নিজেদের কাছে রেখে দেন। ঋণের কিস্তি তারা পরিশোধ করবেন বলে জানানো হয়, আর মাসিক লাভের লোভ দেখানো হয়।

এছাড়াও বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি এবং সরকারি চাকরির ব্যবস্থা করার নামে অনেকের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছেন। জমি কিনে পাকা বাড়ি তৈরি করলেও, হঠাৎ করেই গত ৫ আগস্ট রাতের আঁধারে মনিরুজ্জামান ও সুকতারা বেগম এলাকা ছেড়ে উধাও হন। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, কালিয়াকৈর এলাকায় গিয়ে এই দম্পতির সন্ধান পাওয়া গেলেও টাকা উদ্ধার সম্ভব হয়নি। বরং তাদেরকে মামলার ভয় দেখিয়ে ফিরে আসতে বাধ্য করা হয়। শেষমেশ ভুক্তভোগীরা গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শারমিন খাতুন জানান, “আমরা আমাদের কষ্টার্জিত টাকা ফেরত চাইতে গেলে উল্টো হুমকি দেওয়া হয়েছে। এই প্রতারক দম্পতি অনেকের সর্বস্ব কেড়ে নিয়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমরা ন্যায়বিচার পাব না।”

মনিরুজ্জামান ও সুকতারা বেগমের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কারণ নম্বরগুলো বন্ধ রয়েছে।

ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত পেতে এবং প্রতারকদের গ্রেফতারের মাধ্যমে আইনগত প্রতিকার চান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..