1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মধ্যরাতে বাড়ির সামনে মুদি দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা - Janatar Jagoron

মধ্যরাতে বাড়ির সামনে মুদি দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত
কুপিয়ে হত্যা
this is a collected or created picture for Janatar Jagoron news.

লালপুর উপজেলার বামনগ্রামে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি রাত ১১টার দিকে ঘটেছে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার এবাদ মুন্সির ছেলে।

নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি জানান, সাইফুল পেশায় মুদি দোকানি ছিলেন। শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ির গেটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

তিনি এ ঘটনার দ্রুত তদন্ত এবং হত্যাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..