1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার - Janatar Jagoron

রাজশাহীতে বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত
ইয়াবাসহ নারী

গোলাম কিবরিয়া, রাজশাহী

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে মোছা. সাহেরা বেগম (৫৫), স্বামী- মোবারক ফকির, সাং- শেখেরচক পাচানী মাঠ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশির সময় তার কাছ থেকে ২৫ (পঁচিশ) পুরিয়া হেরোইন, ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির মাধ্যমে অর্জিত ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন মাদক কারবারি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত নারীসহ পলাতক অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত ও নিরাপদ মহানগর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..