1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রংপুর এক্সপ্রেসে যাত্রী ধর্ষণ, কর্মচারী আটক - Janatar Jagoron

রংপুর এক্সপ্রেসে যাত্রী ধর্ষণ, কর্মচারী আটক

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
ট্রেন

ট্রেনের টয়লেটে নারীর ধর্ষণ, অভিযুক্ত রেলওয়ে কর্মচারী আটক!
অনলাইন ডেস্ক

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ধর্ষিতার মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই ট্রেনের পিএ অপারেটর মো. সাইফুল ইসলাম (২৮)কে আটক করে রেলওয়ে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এই ঘটনাটি ঘটে।

আটক সাইফুলের বাড়ি গাইবান্ধা জেলায় এবং ওই নারীর বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানান বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রংপুরগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর, এক নারী যাত্রী টয়লেটে যাওয়ার সময় ওই ট্রেনের পিএ অপারেটর মো. সাইফুল ইসলাম তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী যাত্রী ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশকে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রেলওয়ে পুলিশ সদস্যরা অভিযুক্ত সাইফুলকে আটক করেন।

রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ জানান, ঘটনাস্থল কমলাপুর স্টেশন এলাকা। বুধবার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়। রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার পর ভিকটিমের অভিযোগ পাওয়ার পর ট্রেনে ডিউটিরত রেলওয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে। ভিকটিম ও অভিযুক্ত উভয়ই এখন পুলিশ হেফাজতে রয়েছেন। ট্রেন যখন নিকটবর্তী সান্তাহার স্টেশনে পৌঁছাবে, তখন অভিযোগকারী ও অভিযুক্তকে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করা হবে। এরপর পুলিশের স্কটে দুজনকে ঢাকার কমলাপুর জিআরপি থানায় পাঠিয়ে মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..