1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিক্ষকদের প্রোফাইল হালনাগাদে দাবি জানালো জবি হিউম্যান রাইটস সোসাইটি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

শিক্ষকদের প্রোফাইল হালনাগাদে দাবি জানালো জবি হিউম্যান রাইটস সোসাইটি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩১ বার পঠিত
জবি হিউম্যান রাইটস সোসাইটি

শিক্ষকদের প্রোফাইল হালনাগাদে জোর দাবি উঠল জবিতে!
সাদমান সাকিব, জবি প্রতিনিধি

জবি শিক্ষকদের ওয়েবসাইট প্রোফাইল হালনাগাদের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।

আজ রবিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নিকট স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

স্মারকলিপিতে চারটি দাবি তুলে ধরা হয়। যার মধ্যে রয়েছে; বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ প্রোফাইল পূর্ণাঙ্গভাবে জ্বলনাগাদ করতে বাধ্যতামূলক করা, আইসিটি সেলের মাধ্যমে একটি কারিগরি সহায়তা ইউনিট গঠন করে শিক্ষকদের তথ্য আপলোডে সহায়তা করা, বিভাগভিত্তিক মনিটরিং কমিটি গঠন করে তথ্য হালনাগাদের অপ্রগতি পর্যবেক্ষণ করা এবং প্রোফাইল হালনাগাদ না করলে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণের সুস্পষ্ট নীতিমালা নির্বায়ণ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অধিকাংশ শিক্ষকের প্রোফাইলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, গবেষণা, প্রকাশনা, ও একাডেমিক অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য অনুপস্থিত। অনেক শিক্ষক ছবি পর্যন্ত দেননি, যা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, একাডেমিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রস্তাব ফেলছে। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, গবেষণার গুণমান এবং শিক্ষার পরিবেশ মূল্যায়নের ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন, কিউএস র‍্যাংকিং, ওয়েবোমেট্রিক্স প্রভৃতি সংস্থা ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলোকেই গুরুত্ব দেয়। অথচ শিক্ষকদের তথ্য অনুল্লিখিত থাকায় আমাদের প্রতিচ্ছন সেই মানদণ্ডে পিছিয়ে পড়ছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ—আব্দুল্লাহ আল ফারুক, কাজি আহাদ ও উম্মে হাবিবা।

সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “আমরা মনে করি, এই পদক্ষেপগুলো বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং গবেষণার পরিবেশকে উন্নত করবে। এটি শিক্ষার্থীদের উপকারে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবাধিকার সংগঠন হিসেবে আমরা বিশ্বাস করি, তথ্য জানার অধিকার শিক্ষার্থীদের মৌলিক অধিকার, আর এই অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..