1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুবাইদা রহমানের আপিলের হাইকোর্টের রায় আজ - Janatar Jagoron

জুবাইদা রহমানের আপিলের হাইকোর্টের রায় আজ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
জুবাইদা রহমান

জুবাইদার ভাগ্য নির্ধারণ করবে বুধবারের রায়, নজরে গোটা দেশ!
অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিলের রায় ঘোষণা করবেন হাইকোর্ট আগামী বুধবার (২৮ মে)।

বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এদিন রায় দেবেন। এর আগে সোমবার দীর্ঘ শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৮ মে দিন নির্ধারণ করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আসিফ হাসান। অপরদিকে, আপিলকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া।

এর আগে ২২ মে মামলার শুনানি হয়। ১৪ মে হাইকোর্ট আপিলটি গ্রহণ করে জরিমানার অংশ স্থগিত রাখেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. জুবাইদা রহমানকে জামিনে মুক্ত থাকার নির্দেশ দেন। উল্লেখ্য, ১৩ মে দীর্ঘ ৫৮৭ দিনের আপিল বিলম্ব আদালত ক্ষমা করেন এবং সেদিনই সাজা বাতিল চেয়ে আপিল করেন ডা. জুবাইদা।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান রায় দেন—তারেক রহমানকে দুই ধারায় মোট ৯ বছর এবং ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড।

এখন সবার নজর হাইকোর্টের রায়ের দিকে, যেটি অনেক প্রশ্নের উত্তর দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ও গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..