শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ভাইরাল অডিওতেই বিপদে শেখ হাসিনা, ট্রাইব্যুনালের চমক!
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগে আগামী ৩ জুন স্বশরীরে হাজির হতে নোটিশ দিয়েছে। সোমবার (২৬ মে) বহুল প্রচারিত দৈনিক যুগান্তর ও ইংরেজি নিউ এজ-এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ওই দিন সকাল ১০টায় শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে হবে।
এর আগে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়ে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। একইসঙ্গে ৩ জুন মামলার পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়।
প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
একটি অডিও বার্তায় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টা মামলা হয়েছে, তার মানে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেলাম।’ এই কথোপকথনের অডিওটি ভাইরাল হওয়ার পর সিআইডির ফরেনসিক বিভাগ সেটি শেখ হাসিনার কণ্ঠ বলে নিশ্চিত করে। এরপর আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা আমলে নেয় এবং ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দিতে বলে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা জবাব না দেওয়ায় ২৫ মে আদালতে হাজির হওয়ার নতুন নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই দিনও কেউ না আসায় প্রসিকিউশনের পুনরায় আবেদনের ভিত্তিতে শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলকে ৩ জুন আদালতে হাজির হতে বলেছে ট্রাইব্যুনাল, এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।