1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা - Janatar Jagoron

পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯২ বার পঠিত
শেখ হাসিনা

রেহানার পা ধরা, হেলিকপ্টারে পালালেন শেখ হাসিনা!
অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ৫ আগস্ট গণভবনে গিয়ে পা ধরে তার পদত্যাগের অনুরোধ করেছিলেন—এমন বিস্ফোরক তথ্য জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকদের সামনে একটি লিখিত তদন্ত প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে এ বিস্ময়কর তথ্য পাঠ করে শোনান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাইছিলেন না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও রক্তপাত ও বলপ্রয়োগে প্রস্তুত ছিলেন। ৪ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা তিনি সেনাবাহিনী, পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর চরম চাপ প্রয়োগ করেন, যাতে তারা মাঠে নেমে আন্দোলন দমন করেন।

তিনি বলেন, শেখ হাসিনা তখনো ভাবতে পারছিলেন না যে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে গেছে। বিষয়টি মানতে একপ্রকার অস্বীকারই করছিলেন তিনি। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের চাপ, বিশেষ করে শেখ রেহানার আবেগঘন অনুরোধে তিনি নরম হতে বাধ্য হন। এরপর দ্রুত পদত্যাগপত্র জমা দেন এবং ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে গোপনে দেশত্যাগ করেন।

এদিকে আদালত অবমাননার এক মামলায় শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৫ মে) প্রধান কৌঁসুলির আবেদনের ভিত্তিতে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

ওইদিন শেখ হাসিনা ও শাকিল নিজেরা কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হননি। ফলে ট্রাইব্যুনাল আগামী ৩ জুন পরবর্তী আদেশের তারিখ নির্ধারণ করেছে।

গত ৩০ এপ্রিল ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান’ ইস্যুতে প্রকাশ্যে মন্তব্য করায় শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও তা দাখিল না করায় ২৫ মে তাদের সরাসরি হাজিরার নির্দেশ দেয় আদালত। কিন্তু নির্দেশ অমান্য করে তারা অনুপস্থিত থাকায় বিষয়টি আদালতের নজরে আনেন তাজুল ইসলাম।

তিনি বলেন, “আদালতের নোটিশের কোনো জবাব না দিয়ে, পরে হাজিরার নির্দেশও উপেক্ষা করেছেন তারা। তাই দুইটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানাচ্ছি, যেন অন্যান্য আদালতও এই পদ্ধতি অনুসরণ করতে পারে।”

তাজুল ইসলাম আরও বলেন, “বিজ্ঞপ্তিতে যেন ৭ দিনের সময়সীমা উল্লেখ থাকে। এর পরও যদি তারা হাজির না হন, তাহলে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল যেন প্রস্তুত থাকে।” এর পরপরই ট্রাইব্যুনাল রেজিস্ট্রারকে দুটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..