1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে আইবিএ ও সমাজবিজ্ঞান অনুষদের বার্ষিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবিতে আইবিএ ও সমাজবিজ্ঞান অনুষদের বার্ষিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮০ বার পঠিত
জাবিতে আইবিএ ও সমাজবিজ্ঞান অনুষদ

জাবিতে গবেষণার মঞ্চে দুই অনুষদের দুর্দান্ত সম্মিলন!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ও সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে দুইটি পৃথক বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২১ মে (বুধবার) সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে এবং দুপুর দেড়টায় আইবিএ-জেইউ সেমিনার কক্ষে এসব সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার দু’টিতে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষকরা তাঁদের গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

আইবিএ-জেইউ এর সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “আইবিএ-জেইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে। গবেষণা সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইবিএ-জেইউ এর পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. বদরুল আলম। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. বখতিয়ার রানা।

এর আগে সকালে সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষকদের গবেষণা ভাতা বৃদ্ধি, প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং গবেষণা পত্র প্রকাশে সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।” তিনি গবেষণা কার্যক্রম পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশে উৎসাহ দেন এবং বিশ্ব র‍্যাংকিংয়ে অনুষদটির সাফল্যের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম। বক্তব্য রাখেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, অধ্যাপক ড. নাহ্রিন ইসলাম খান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মানস চৌধুরী এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

সেমিনার শেষে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..