1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জবির কেন্দ্রীয় মসজিদে জুতা চুরি,চোরকে গণধোলাইয়ের পর প্রশাসনের কাছে সোপর্দ - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জবির কেন্দ্রীয় মসজিদে জুতা চুরি,চোরকে গণধোলাইয়ের পর প্রশাসনের কাছে সোপর্দ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
জবির কেন্দ্রীয় মসজিদে জুতা চুরি

চুরি করতে গিয়েছিল, মসজিদেই গণধোলাই খেয়ে ধরা খেল!
সাদমান সাকিব, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় জামে মসজিদে জুতা চুরি করতে গিয়ে ধরা পড়েছে এক চোর।মসজিদের মুয়াজ্জিন মো. শফিকের নজরে এলে শিক্ষার্থীদের সহায়তায় চোরকে আটক করা হয়।

আজ বুধবার (২০ মে) চোরকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় এবং প্রক্টর অফিসে নেওয়া হয়।

জানাগেছে, আটক ব্যক্তির মুখে দেওয়া নাম মো. জাহাঙ্গীর হলেও, তার মোবাইলে থাকা ফেসবুক আইডিতে নাম পাওয়া যায় ইউনুস মিয়া। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার কদুরি গ্রামে। সে জুতা চুরি করে রাজধানীর সদরঘাট এলাকায় জুতা ব্যবসায়ী রুবলের কাছে বিক্রি করত।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান “আমরা জোহরের নামাজ আদায় করছিলাম। দ্বিতীয় রাকাতের সময় একজন সন্দেহভাজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে। নামাজের শেষে অজুখানার পাশে একটি ব্যাগে ৮ জোড়া জুতা পাওয়া যায়, যার সঙ্গে সে ধরা পড়ে।”

মুয়াজ্জিন মো. শফিক বলেন, “আমি এর আগেও সিসিটিভি ফুটেজে তাকে দেখেছি। আজ একটু আগে নামাজ পড়ে বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। তখনই তাকে দেখে মোবাইল ক্যামেরা চালু করে জানালার পাশে দাঁড়িয়ে ভিডিও করি। সে দ্বিতীয় রাকাত চলাকালীন ৭-৮ জোড়া জুতা একত্র করে একটি বস্তায় ভরে অজুখানার পাশে লুকিয়ে রাখে। নামাজ শেষে শিক্ষার্থীদের নিয়ে তাকে আটক করি।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মসজিদে জুতা চুরির ঘটনা ঘটছে। কিন্তু এতদিন কেউ ধরা না পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “তাকে প্রাথমিকভাবে প্রক্টর দফতরে রাখা হয়েছে। তার পরিবারের সঙ্গে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..