1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সচেতনতা দিবস উপলক্ষে জাবিতে শোভাযাত্রা - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
অটিজম

বিশেষ চাহিদাসম্পন্নদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাবির গৌরবময় পদক্ষেপ!

জাবি প্রতিনিধি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত ‘আনন্দশালা: স্পেশাল নীড্স এডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে
শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের আনন্দশালা প্রাঙ্গণ থেকে শুরু করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দশালার পরিচালক (অনারারী) এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুমানা রইছ। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপাচার্য বলেন, আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে, তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এই উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা যাবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..