শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
“যানজটে আটকে পড়া জাবির শিক্ষার্থীদের কষ্ট কি শেষ হবে মেট্রোরেলের নতুন রুট সম্প্রসারণে?”
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
মেট্রোরেলের এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট) হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্টেশন স্থাপনের দাবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার।
রবিবার (২৩শে) মার্চ, দুপুরে এক স্মারকলিপির মার্ধ্যমে মেট্রোরেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি উত্থাপন করেছে জাবি শাখা ছাত্রশিবির।
স্মারকলিপিতে বলা হয়,সাভার-ঢাকার সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কম হলেও দীর্ঘ যানজট ও যোগাযোগ ব্যবস্থার কারণে চাকরিসহ নানামুখী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। জরুরি কাজে ঢাকা যেতে হলেও মাঝে মাঝে কয়েক ঘন্টা সময় চলে যায়। এতে শিক্ষাজীবন ও পরবর্তীতে কর্মজীবনে প্রভাব পড়ছে শিক্ষার্থীদের। এছাড়াও এ অঞ্চলের কয়েক হাজার কর্মজীবী মানুষের ঢাকার বিভিন্ন স্থানে যাতায়াতে সময় ও অর্থের ব্যপক অপচয় হয়।
শিক্ষার্থীদের এ সমস্যার সহজ সমাধান হতে পারে মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করা। এতে অত্র অঞ্চলের কয়েক লক্ষ লোকের পাশাপাশি মেট্রো সুবিধা পাবে জাবির ১৫ হাজার শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। সাভার পৌরসভা সহ এতে আশুলিয়া অঞ্চলের বহু মানুষ এ সুবিধার ফসল ঘরে তুলতে পারবে। ২০২৮ সাল নাগাদ হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ রুটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বিধায় যত দ্রুততম সময়ে সম্ভব এ কাজ শুরু করার দাবি রইলো।
তাই, অত্র অঞ্চলের জনগণ ও জাবি শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয় শাখা দ্রুততম সময়ের মধ্যে উক্ত দাবি বাস্তবায়নের বিশেষ অনুরোধ জানাচ্ছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব ও অফিস সম্পাদক মাজহারুল ইসলাম।
এ বিষয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন,স্মারকলিপি প্রদানকালে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই চাওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয় মনে করেছেন এবং পরবর্তী মিটিংয়েই মেট্রোরেলের বর্ধিতকরণের ব্যাপারটি উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
এর আগে,মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার দীর্ঘ (পাতাল ১৩.৫০ এবং উড়াল ৬.৫০ কিলোমিটার) মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে।