1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্লাড ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী রাকিব, বাঁচাতে প্রয়োজন ৫০ লক্ষ টাকা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ব্লাড ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী রাকিব, বাঁচাতে প্রয়োজন ৫০ লক্ষ টাকা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত
খুবি শিক্ষার্থী রাকিব

রাকিবের জীবন বাঁচাতে এগিয়ে আসুন আজই
অনলাইন ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থী রাকিব হাসান ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকদের ভাষ্য, তার অস্থিমজ্জা পুরোপুরি বিকল হয়ে গেছে এবং ধরা পড়েছে জটিল ব্লাড ক্যানসার। চিকিৎসা জটিল এবং ব্যয়বহুল—অস্থিমজ্জা প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। যা তার পরিবারের সাধ্যের বাইরে। বর্তমানে তিনি ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

সহপাঠীদের মতে, রাকিবের বাড়ি ঝিনাইদহে। বয়সের ভারে ন্যুব্জ বাবা কর্মক্ষম নন, একমাত্র বড় ভাই সংসারের পুরো খরচ বহন করছেন। পরিবারটি নিজেদের জমিজমা বিক্রি করে চিকিৎসার খরচ চালিয়ে এখন প্রায় নিঃস্ব। অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যবস্থা করা গেলেই রাকিবের বাঁচার সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাই তার পরিবার এবং সহপাঠীরা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন।

রাকিব বলেন, “আমার অস্থিমজ্জা পুরোপুরি বিকল হয়ে গেছে। প্রতিস্থাপন ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই।” রিপোর্ট অনুযায়ী, যেখানে ক্যান্সার রোগীর শরীরে এমআরডি সর্বোচ্চ ০.১ শতাংশ হওয়া উচিত, সেখানে তার শরীরে রয়েছে ৭.৭৯ শতাংশ—প্রায় ৭০০ গুণ বেশি।

রাকিবকে বাঁচাতে সাহায্য পাঠানো যাবে নিচের বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক হিসাব নম্বরে—
বিকাশ: ০১৭৮৭৭৬১২২৬ (মাহমুদুল হাসান), ০১৭৯৫৪৬৯৩২১ (তাওসীফ অনিক), ০১৭৪৮৬৪১৪১৪ (অমিত দেবনাথ), ০১৭২৯৪০৮৭১৩ (মোঃ আতাউল্লাহ)
রকেট: ০১৬২৫১৫৩৪৪১৫ (তাওসীফ অনিক)
নগদ: ০১৭৬৬২২৫১৮৬ (সুজন দাস)
ব্যাংক: অগ্রণী ব্যাংক
হিসাব: 18 BATCH, LAW DISCIPLINE, KU
হিসাব নম্বর: ০২০০০২৪০০৫৫৬৪
ব্রাঞ্চ: অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা
রাউটিং নম্বর: ০১০৪৭১৬৯০

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..