1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৮ মাস পর ববির ১৩ তম ব্যাচের নবীনবরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

৮ মাস পর ববির ১৩ তম ব্যাচের নবীনবরণ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
ববির ১৩ তম ব্যাচের নবীনবরণ

প্রতীক্ষার অবসান, ববিতে নবীনদের জন্য শুভ সূচনা!
ববি প্রতিনিধি

শিক্ষার্থীদের ভর্তির আট মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের কেন্দ্রীয় নবীনবরণ প্রোগ্রাম অবশেষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান শুরু হয়।

২০২৪ সালের ৫ অক্টোবর এই ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল। বিগত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সময়ে ওরিয়েন্টেশন হওয়ার কথা থাকলেও, তাঁর পদত্যাগ ঘিরে চলা আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। যদিও ক্লাস শুরুর সময় বিভাগগুলো সীমিত পরিসরে নবীনবরণের আয়োজন করেছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম। তাঁর বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা হচ্ছে সেই আলো যা উজ্জ্বল ভবিষ্যতের পথ আলোকিত করে, শিক্ষা হচ্ছে সেই হাতিয়ার যা একজন মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ একটি প্রতিষ্ঠান নয়, এটি এমন এক অধ্যায় যেখানে জ্ঞানার্জন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি, বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি গঠন ও ব্যক্তিগত বিকাশের সুযোগ থাকে।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন: জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ হারুন-অর-রশিদ। আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়।সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান।

এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে ববির ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শুরু করল।









পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..