শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
তালাবদ্ধ বিভাগ, থমকে গেল ক্লাস-পরীক্ষা, উত্তাল পুরো ক্যাম্পাস!
বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা বিভাগের নাম ডেভেলপমেন্ট স্টাডিজ করার দাবিতে বিভাগে তালা এবং ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে বসেন।
এই সময় জিডিএ ১৩ ব্যাচের শিক্ষার্থী নাইম বলেন” বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে “ডেভেলপমেন্ট স্টাডিজ” নামে সবজেট আছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ নামে আছে আমারা চাই এটা ডেভেলপমেন্ট স্টাডিজ করা হোক।” তিনি আরো বলেন যদি বিভাগের নাম পরিবর্তন না করা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মনিরুল বলেন ” আমাদের কোর্সের ৭৫% ডেভেলপমেন্ট স্টাডি পড়ানো হয় কিন্তু আমাদের বিভাগের নাম জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিস, সেজন্য আমরা চাই নাম পরিবর্তন করা হোক। তাহলে উন্নয়নের বিভিন্ন খাতে আমাদের শিক্ষার্থীরা অবদান রাখতে পারবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন ” বিভাগের নাম পরিবর্তন একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া এটা করতে কিছুটা সময় লাগবে, তবে আমরা নাম পরিবর্তন করব “
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনির্দিষ্ট কোন সময় চান না শিক্ষার্থীরা তারা চান যাতে একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক নাম পরিবর্তনের জন্য এবং সেটা লিখিত হতে হবে।