1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বেগম রোকেয়ায় আইইএলটিএস কোর্সের উদ্বোধনী ক্লাস - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

বেগম রোকেয়ায় আইইএলটিএস কোর্সের উদ্বোধনী ক্লাস

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত
গ্লোবাল স্কলার হবার পথ খুলছে রোকেয়ায়

তোমার আন্তর্জাতিক স্বপ্ন শুরু হোক এখানেই, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে!
বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে “ইন্ট্রোডাক্টরি কোর্স অন আইইএলটিএস” শীর্ষক একটি বিশেষ কোর্স উৎপাদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সাপোর্ট অফিস এই কোর্সটির আয়োজন করে যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ উপযোগী করে তুলবে বলে আশা করা যায়।

বৃহস্পতিবার একাডেমিক ভবন ৩ এর এমআইএস এর গ্যালারি রুমে কষ্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী। এ সময় তিনি উল্লেখ করেন ” আমরা চাই আমাদের মেধাবী শিক্ষার্থীরা শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও উচ্চ শিক্ষা  গ্রহণের যোগ্যতা অর্জন করুক।  আইএলটিএস কোর্স এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভিত্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। তিনি বলেন, “এই কোর্স শিক্ষার্থীদের কেবল ইংরেজি শেখাবে না, বরং তাদের আত্মবিশ্বাস, মানসিক প্রস্তুতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে গড়ে তুলবে।”

কোর্সটিতে বাছাই করা প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এই চারটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে নিয়মিত ক্লাস, মক টেস্ট ও পার্সোনাল গাইডেন্সের সুবিধা।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা GIZ ও জার্মান বাণিজ্যিক প্রতিষ্ঠান KiK-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল ভাষাগত দক্ষতা অর্জনই নয়, বরং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন, গবেষণা প্রপোজাল রচনা ও স্কলারশিপ প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান লাভ করবে।
উদ্যোগটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখবে ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..