শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
বিচারহীনতা মানি না, ডাকসু ছাড়া রাজনীতি না!
রিয়াদ শেখ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।
মঙ্গলবার (২০মে) রাত ৮:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারন শিক্ষার্থী ব্যানারে ক্যাম্পাসের ভিসি চত্বরে সবাই একত্রিত হতে থাকেন এবং সাম্য হত্যার বিচার, নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবি জানান। সেই সাথে তারা দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষনার দাবিও জানান।
৯ টার দিকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনেই পরিচালিত হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার কাজ দ্রুত সম্পন্ন হওয়ার দাবি জানায়, প্রধান আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচার কাজ সম্পন্ন করতে বলা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতমুক্ত করার জোর দাবি জানানো হয়। বিশেষ করে বন্ধের দিনগুলোতে প্রচুর পরিমানে মানুষের সমাগম দেখা যায় ক্যাম্পাসে যার ফলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে।সেই সাথে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষনার কথা বলা হয়েছে।