1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জিম্মি জেলে উদ্ধার, বনদস্যুদের গুলিসহ অস্ত্র জব্দ - Janatar Jagoron

জিম্মি জেলে উদ্ধার, বনদস্যুদের গুলিসহ অস্ত্র জব্দ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত
জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে ৪ জেলে মুক্ত

অনলাইন ডেস্ক ,

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত চার জেলেকে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সঙ্গে দস্যুদের গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিবৃতিতে জানান, সুন্দরবনের শিবসা নদীর পাশের আড়বাউনি খাল এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কিছু জেলেকে জিম্মি করে রেখেছিল বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিমজোনের একটি বিশেষ দল ভোরে সেখানে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা দ্রুত জঙ্গলের গভীরে পালিয়ে যায়। পরে আস্তানাটি তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে জীবিত উদ্ধার করা হয় জিম্মি থাকা ৪ জেলেকে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের গত ১০ দিন ধরে আটকে রেখে নির্দয়ভাবে নির্যাতন করেছে এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালিয়েছে। কোস্টগার্ড জানায়, এই অভিযান অব্যাহত থাকবে যতদিন না বনদস্যুদের পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..