1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
ফসলি জমির ক্ষতি? প্রশাসনের চোখ এড়ানো কঠিন!

ফসলি জমির ক্ষতি? প্রশাসনের চোখ এড়ানো কঠিন!
বোয়ালমারী প্রতিনিধি,

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. কামরুল ইসলাম নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ মে) দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা-মালিখালি মাঠে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। অভিযানে দেখা যায়, কামরুল ইসলাম এক্সকাভেটর মেশিনের মাধ্যমে ফসলি জমি থেকে অনুমোদন ছাড়া মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, অনুমোদনবিহীনভাবে মাটি কাটার অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে অবিলম্বে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল জানান, “ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করা কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..